image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি    |    ২০:২৯, জুলাই ১০, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্ত্রসহ  শহীদুল ইসলাম খোকনকে (৩৮) নামের এক ডাকাত কে গ্রেফতার করেছে  বোয়ালখালী থানা পুলিশ। 

শনিবার (১০ জুলাই) ভোরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী পিসি সেন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোকন বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার সোনামিয়ার বাড়ীর নুরুল আলম মিস্ত্রীর ছেলে।

ডাকাত খোকনের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ডাকাত খোকনের বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজী থানায় ২টি, ছাগলনাইয়া থানায় ১টি, পরশুরাম থানায় ১টি ও চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো ডাকাতি মামলা থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডাকাত খোকন। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে। খোকনের কাছে অবৈধ অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image