image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে শ্রমিকের লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি    |    ২২:২১, জুলাই ১০, ২০২১

image

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া হাফিজুর রহমানের (২৪) লাশ ৪ দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) বিকেল ৩ টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২ নং স্লুইচ গেইটের পাশে হাফিজুরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মিরসরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। হাফিজুর খুলনা জেলার তেরখাদা থানার হাড়িখালি এলাকার এহতেশামের পুত্র।

জানা যায়, গত বুধবার (৭ জুলাই) দুপুরে অর্থনৈতিক অঞ্চলের চায়না প্রজেক্টে কাজ করা শ্রমিক হাফিজুর তার বন্ধুদের সাথে বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে যায়। এসময় বড় ঢেউয়ে সে সাগরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। সাগর উত্তাল থাকায় তারা হাফিজুরকে খুঁজে পাননি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২নং স্লুইচ গেইট এলাকায় ভেসে উঠা হাফিজুরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image