image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

জুলাইয়ে রাউজান থানা পুলিশের অভিযানে ২২ মামলায় ৫৩ আসামি আটক, ১৮৬ লিটার মদ জব্দ

রাউজান প্রতিনিধি    |    ১৩:১২, জুলাই ১১, ২০২১

image

ফাইল ছবি

গত জুলাই মাসে রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ টি মামলায় ৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ১৮৬ লিটার পাহাড়ি চোলাইমদ, ৩'শ গ্রাম গাঁজা ও চোরাই যাওয়া দুইটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। 

রাউজান থানা সুত্রে জানা যায়, বিশেষ অভিযানে গোপন সংবাদের মাধ্যমে জুলাই মাসে ১৮৬ লিটার চোলাইমদ ও ৩'শ গ্রাম গাজা উদ্ধার হয়েছে। এঘটনায় ৭ মামলায় ১০ জনকে মাদকদ্রব্য আইনে কারাগারে প্রেরণ করা হয়।

অন্যদিকে, ১৫ মামলায় ৪৩ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর মধ্যে কোর্টের ওয়ারেন্টভুক্ত (সিআর-জিআর মামলা) ২০ জনকে গ্রেপ্তার করা হয়। ২০ জনের মাঝে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে। 

রাউজান থানার নিয়মিত মামলার অংশ হিসেবে ২৩ জনকে আটক করা হয়। যাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অন্যায় অত্যাচার, জোর জবস্তি ইত্যাদি মামলা রয়েছে। 

জুলাই মাসে পুলিশের বিশেষ অভিযানের মধ্যে গত ৬ মাস পূর্বে রাউজান থেকে চুরি যাওয়া দুইটি সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের বাঁশখালী থেকে উদ্ধার হয়। এঘটনায় অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। 

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শুধু জুলাই মাস না, আমি নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। মাদক, ইয়াবা প্রায় সময় জব্দ করি। জুলাই মাসে ১৮৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। যা রাউজানের বিভিন্ন অংশে অভিযানে উদ্ধার করা হয়েছে। ২২ মামলায় ৫৩ জন আসামি আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে মাদক, ইয়াবা, অস্ত্র আইন ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image