image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

কক্সবাজারে বিকাশ এজেন্ট’র টাকা লুট : ১৮ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার-২

কক্সবাজার ব্যুরো    |    ২১:৫৮, জুলাই ১১, ২০২১

image

কক্সবাজারের চকরিয়া উপজেলার সিকদারপাড়ায় র‍্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পেকুয়ার বিকাশ এজেন্ট থেকে লুন্ঠিত ১৮ লাখ উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করেছে। 

১০ জুলাই রাত ১০ টার দিকে র‍্যাবের তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে লুন্ঠিত টাকা উদ্ধার ও ২ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে সাইফুল ও চট্টগ্রামের বাঁশখালী থানার নাপুড়া রুস্তমকাটার মোস্তাক আহম্মদের ছেলে কফিল উদ্দিন। 

রবিবার ১১ জুলাই সকাল ১০ টায় কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ বলেন, বুধবার ৭ জুলাই রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলা সদরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এজেন্ট ডিস্ট্রিবিউটরের অফিসের ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে।

এ ঘটনার পর র‍্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামেন। ১০ জুলাই রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দুই ঘন্টা চকরিয়া সিকদার পাড়ার জনৈক আনোয়ার মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ২ জনকে গ্রেফতারের পর তাদের দেখানো মতে বাড়ীর বারান্দায় মাটির নিচে লুকিয়ে রাখা বস্তা মোড়ানো অবস্থায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। 

প্রেস ব্রিফিং এ র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image