image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে ১৮ রোহিঙ্গা আটক

মিরসরাই প্রতিনিধি    |    ২২:১৭, জুলাই ১১, ২০২১

image

মিরসরাইয়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (১১ জুলাই) ভোর রাত ৫ টার সময় মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর সুপার ডাইকের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হল আলী উল্লাহ (২৫), নজুমা বেগম (২০), আবদুর রশীদ (৩০), আবদুল মজিদ (২১), সামিরা (১৯), মনসুর আলম (২৮), ছলিমা বেগম (২৬), মর্জিনা আক্তার (২২), রোকেয়া আক্তার (২১), আছমিদা (১৯), উম্মে হাবিবা (২১), সামছুন নাহার (৩), ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশারাফা বেগম (৬), সামিয়া বেগম (২), মুনতাহা সুলতানা রিনা (৬), আবদুল রহমান (২)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ জামান জানান, রবিবার ভোরে রোহিঙ্গারা বঙ্গোপসাগর হয়ে ট্রলারযোগে ভাসানচর থেকে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ডুকে পড়ে। পরবর্তীতে তারা সুপার ডাইক পার হয়ে বের হয়ে যাওয়ার সময় সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা (নং-৮) দায়ের করা হয়েছে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল।

উল্লেখ্য, ইতিপূর্বে গত ২২ জুন ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন এবং ৩০ মে ৩ দালালসহ ১০ জন রোহিঙ্গাকে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকা থেকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image