image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কক্সবাজার দক্ষিণ বনবিভাগে দুই হেক্টর বনভুমি দখলমুক্ত : পান বরজ উচ্ছেদ

কক্সবাজার ব্যুরো    |    ১৯:৩৯, জুলাই ১২, ২০২১

image

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বনভুমিতে পানের বরজ তৈরিতে করে অবৈধ দখলকৃত সংরক্ষিত বনের দুই হেক্টর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় ৪টি অবৈধ পানের বরজও উচ্ছেদ করা হয়েছে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিট এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি জবরদখল মুক্ত করা হয়। সোমবার (১২ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে এসব বনভূমি দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

ডিএফও হুমায়ুন কবির জানান, কক্সবাজার এলাকার চিহ্নিত অপরাধী, এলাকার প্রভাবশালী, সরকার দলসহ নানা রাজনৈতিক মতাদর্শের দখলবাজরা বিভিন্ন কৌশলে পাহাড়ের সব ধরনের জমি দখলের অপচেষ্টা চালায়। তারা বনায়নের জমিও বাদ দেয়নি। তেমনিভাবে পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বনের ভেতর পানের বরজ তৈরি করে দখলে নিয়েছিল চিহ্নিত দখলবাজরা।

সোমবার দুপুরে পানের ছড়া, তুলাবাগান ও খুনিয়াপালংয়ের বনকর্মীরা একযোগে সরকারি বন ভূমিতে অভিযান চালিয়ে প্রায় দুই হেক্টর বন ভূমি জবরদখল মুক্ত করে বন ভূমি দখলে নেয় বনবিভাগ। গুড়িয়ে দেয়া হয় পাহাড় তৈরি করা পানের বরজগুলো। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির আরও বলেন, সুবিধাভোগীদের লোলুপ-দৃষ্টি সবসময় বন ও বনভূমি প্রতি পড়ে। বাড়ে দখলদার। লোকবল সংকটের কারণে অনেকসময় ইচ্ছে থাকার পরও সময় মতো অভিযান চালানো যায় না। কিন্তু দখলে অভিযুক্ত এলাকাগুলোতে এখন থেকে কঠিন নজরদারি রেখে করোনা কালেও নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। দখলদার যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনের আওতায় আসবে তাদের সহযোগীও।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image