শিরোনাম
পটিয়া প্রতিনিধি | ১৯:৪৪, জুলাই ১২, ২০২১
চট্টগ্রামের পটিয়ায় জঙ্গলখাইন নানার বাড়িতে রেশমী আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল কাদেরর কন্যা।
সোমবার (১২ জুলাই) সকাল ৮টার সময় উপজেলার জঙ্গলখাইন গ্রামে মৃত ইসহাক মিয়ার বাড়িতে ঘরের বিমের সাথে ফাঁস লাগানো অবস্থায় এ কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেছে।
জানা যায়, রেশমী আক্তার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের জঙ্গলখাইন গ্রামের নুর হোসেন ফকিরের বাড়ি এলাকায় নানা মৃত ইসহাকের ঘর থেকে লেখা পড়া করে আসছিল। সে পটিয়া সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
সোমবার সকাল ৮ টার দিকে নানার বসত ঘরে বিমের সাথে গলার ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় । পরে তাঁর নানার ঘরের লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘরে এসময় তাঁর নানীও ছিলনা বলে জানা গেছে।
পাারিবারিক সূত্র এটিকে আত্মহত্যা বললেও কি কারণে তা ঘটেছে সেটি জানাতে পারেনি।
পটিয়া থানার এসআই নাজমুল কবির ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন বলে জানান। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ।
Developed By Muktodhara Technology Limited