image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে ২ ফিশিংবোট মালিককে জরিমানা, ৭৫ মণ মাছ জব্দ

বাঁশখালী প্রতিনিধি    |    ২০:০৫, জুলাই ১২, ২০২১

image

বঙ্গোপসাগরের বাঁশখালী উপকূলীয় এলাকার ছনুয়া, শেখেরখীল বড়ঘোনা খাটখালী ও কুতুবদিয়া চ্যানেলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগীতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে (১২ জুলাই) সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে মৎস্য আহরণকালে দু'টি ট্রলার হতে ৭৫ মণ মৎস্য জব্দ করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় কুতুবদিয়ার দুই ফিশিং বোট মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৭৫ মণ মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

বাঁশখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিয়া তথ্য নিশ্চিৎ করেন।

অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। এ সয়ম উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ' ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ করার দায়ে দু'টি মাছ বোঝাই ট্রলার থেকে ৭৫ মণ মাছ জব্দ করে নিলামের মাধ্যমে ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা ও প্রত্যেক ট্রলারকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image