image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২০:০৬, জুলাই ১২, ২০২১

image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

অপহৃত যুবক নজরুল ইসলাম (২৪) চট্টগ্রামের হালি শহর থানার সন্দেবীপাড়ার মো: সোলাইমান ড্রাইভারের ছেলে।

রবিবার(১১জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নজরুল ইসলাম(২৪) নামের এক ভিকটিমকে উদ্ধার করা হয় বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবা গত ৮ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, উদ্ধার হওয়া ভিকটিম নজরুল ইসলাম(২৪) গত ২৪জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরে অপহরণকারীরা আটকে রেখে মুক্তিপণ দাবি করে। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও প্রদান করে।

এ খবরে র‌্যাব-১৫ কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image