image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় অগ্নিকান্ডে ৪ বসতঘর ভষ্মিভূত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২১:৩৮, জুলাই ১২, ২০২১

image

উখিয়ায় অগ্নিকান্ডে ৪টি বসত ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিতপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি পরিমাণ ১২ লক্ষাধিক বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 

স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি জানান,স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগে উত্তম কুমার শর্মা, সনজীদ শর্মা,  বিরল শর্মা অজিত শর্মার বসত ঘরের সব মালামাল পুড়ে গেছে।

উখিয়া ফায়ার স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ ঘটনায় ৪ টি ঘরের মালামাল পুড়েছে। যা ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি সম্ভাবনা রযেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ,এসময় ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে ২৪ হাজার টাকা ও ৭ দিনের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন পুড়ে যাওয়া ঘর গুলো পূনরায় নির্মাণ করার জন্য ডেউটিন দেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image