image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বাঁশখালী প্রতিনিধি    |    ২১:০৮, জুলাই ১৩, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালিত সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মু. আবু বকর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১টার সময় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের খালাইস্যার দোকানের উত্তর পার্শ্বে রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মু. আবু বকর সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ষাটঘর পাড়া মিনজির তলা মতুমমার বাড়ীর ছাবের আহমদের পুত্র।

স্থানীয় প্যত্যক্ষদর্শী মু. আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে জানান, 'মু. আবু বকর তার সম্পর্কের এক চাচাত ভাইয়ের শ্বাশুর বাড়ীর ছেলের বউ আনতে সিএনজি যোগে যাত্রা পথে খালাইস্যার দোকানের উত্তর পার্শ্বে রাস্তার মোড় এলাকায় পৌছালে আরেকটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আবু বকর সিএনজি চাপা পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক নিয়ে যেতে বলে ওখানের কর্তব্যরত চিকিৎসক।'

নিহতের মেঝ ভাই আবু তাহের জানান, 'বড় ভাইয়ের অবস্থা আশংকাজনক হলে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যান।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image