শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ২২:৪২, জুলাই ১৩, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতের শিকার হয়ে দুই মহিষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে।
সোমবার বিকালে রত্নপুর গ্রামে খোলা বিলে ঘাস খাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় মহিষ ২টি।
মহিষ দুইটি রত্নপুর গ্রামের স্থানীয় অলী আহমদ সওদাগরের বলে জানা যায়।
মহিষের মালিক অলী আহমদ জানান- 'প্রতিদিনের মতো আমার মহিষগুলো খোলা-বিলে ঘাস খেতে যায়। গত সোমবার বিকেলে বৃষ্টি ও বজ্রপাত একসাথে শুরু হলে বজ্রপাতে আমার মহিষ দু'টি মারা যায়। মহিষ দুটির বাজার মূল্যে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার।'
Developed By Muktodhara Technology Limited