image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে নারী বৈদ্য ফাতেমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি    |    ১৯:৩৭, জুলাই ১৬, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে ফাতেমা বৈদ্যকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতক যুবক এহসানের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মানবববন্ধন করেছেন শিলকূপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ২টায় শিলকূপ টাইমবাজারস্থ বাঁশখালী প্রধানসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপক্রীড়া বিষয়ক সম্পাদক এইচ.এম. সাইফুল ইসলাম জয়, বাশঁখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ আজম, মনছুর ইসলাম নাহিদ, ইয়াছিন সিকদার, জোবাইর ইসলাম, রাহাত সিকদার, সাজ্জাদ, মেহেদী, জামাল, বাদশা সিকদার প্রমূখ।

উল্লেখ্য, প্রেমিকাকে বসে আনতে ডাব পড়ায় কাজ না হওয়ায় শিলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজ পাড়া মেহেরজান বাপের বাড়ীর ইব্রাহীম প্রকাশ বদরইগ্যার পুত্র মু. এহছান নামের এক যুবক গত সোমবার (১২ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার একই ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের বাড়ীতে নারী বৈদ্য ফাতেমা বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেন। এসময় তার দায়ের কোপে গুরুতর আহত হয়ে ফাতেমার কন্যা পাখি আক্তার, তাদের বাড়ীতে থাকা আত্মীয় রাবেয়া বেগম ও তার শিশু কন্যা বৃষ্টি চমেকে চিকিৎসাধিন আছেন।

এ ঘটনায় ঘাতক এহসানকে বাঁশখালী থানা পুলিশ গ্রেফতার করে। মানববন্ধনে ঘাতক এহসানের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন বিক্ষুব্ধ জনসাধারণ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image