image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

টেকনাফে ক্রিস্টাল মেথসহ ২ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:৩৯, জুলাই ১৬, ২০২১

image

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে ক্রিস্টাল মেথ (আইস ) সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৫ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হল, টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা কবির হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৫) এবং একই ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শফিক আহাম্মদের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২৫)।

পুলিশ সুপার তারিকুল বলেন, শুক্রবার বিকালে টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পে কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হয়।

পরে আটকদের হেফাজতে থাকা একটি পোটলায় ৩০ গ্রাম ওজনের নতুন ধরণের মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তারিকুল ইসলাম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image