image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বন্দুকযুদ্ধে কক্সবাজারের কুখ্যাত খুনি আশু আলী নিহত

কক্সবাজার ব্যুরো    |    ২২:৩১, জুলাই ১৭, ২০২১

image

কক্সবাজার শহরের ভয়ংকর কিলার ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি অস্ত্র , গুলি ও গুলির খোসা ।

শনিবার (১৭ জুলাই) ভোরে কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে এ ঘটনা ঘটেছে ।

নিহত আশু আলী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়া এলাকার জাফর আলমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান।

পুরো পর্যটন এলাকাসহ সাহিত্যিকা পল্লী ও সমিতি বাজার, জেলা খানার পেছনে ও আশপাশ এলাকায় আশু আলী বাহিনীর অভয়ারণ্য ছিল।

কক্সবাজার র‌্যাব-১৫ কর্মকর্তা তানভির হাসান জানান, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটিদল অভিযানে যান। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যরা র‌্যাব লক্ষ্য করে গুলি ছুঁড়ে । র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরি এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছেন, কক্সবাজার শহরের ক্রাইমজোন হিসেবে পরিচিত দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা, সমিতি বাজার, সিকদার বাজার ও জেলা কারাগারের পেছনের এলাকা আশু আলী বাহিনীর রাজত্ব ছিল। এসব এলাকায় হত্যা, ছিনতাই, অপহরণ, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড চলে আসছে দীর্ঘদিন যাবত। এসব প্রতিরোধ করতে সবার দাবির পরিপ্রেক্ষিতে গত দেড় বছর আগে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় করা হয় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি। আশু আলী বাহিনী প্রধান হওয়ার আগে তাদের প্রধান ছিলেন আমির খান। ২০১৯ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমির খান নিহত হন। এরপর এই সন্ত্রাসী বাহিনীর হাল ধরেন আশু আলী। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলী ওরফে আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

সন্ত্রাসী আশু আলীর নিহতের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং মিষ্টি বিতরণও করা হচ্ছে এলাকায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image