image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সীতাকুন্ডে ডাকাতের হাতে গরুবাহী ট্রাকের চালক খুন

সীতাকুন্ড প্রতিনিধি    |    ২২:৫৩, জুলাই ১৭, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবোঝাই ট্রাকের চালক আব্দুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে ডাকাতরা।

নিহত আব্দুর রহমান যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার ছেলে।

শুক্রবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো কাওকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মালিক মিলন মোল্লা মাগুরা থেকে ১৩টি গরু নিয়ে একটি ট্রাকে করে চট্টগ্রামের বিবিরহাট বাজারে যাচ্ছিলেন। শুক্রবার ভোর ৪টার দিকে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ৪ নম্বর ব্রিজ পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের গাড়ির গতি রোধ করে ৭/৮ জন ডাকাত। এ সময় গরুবাহী গাড়ির দুই পাশে দুইজন ডাকাত দাঁড়ায়। পরে একজন পিস্তল নিয়ে সামনে উঠে। তখন গাড়ির চালক ডাকাতদের নিয়েই গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে ডাকাত ক্ষিপ্ত হয়ে চালককে গুলি করে। চালক মারা যাওয়ায় ডাকাতরা গরু ছিনতাই না করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতরা গরু লুট করতে না পেরে চালক আব্দুর রহমানের মাথায় গুলি করে হত্যা করে। ডাকাতদেরকে আটকের চেষ্টা চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image