শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৫:১০, জুলাই ১৯, ২০২১
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ডাকাত কলিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের মির আহমেদের ছেলে। তিনি একটি ডাকাত গ্রুপের প্রধান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব -১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, এক রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবরে অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশী করে দুইটি অস্ত্র- চার রাউন্ড গুলি ও কলিম উল্লার মরদেহ উদ্ধার করা হয়।
Developed By Muktodhara Technology Limited