image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    |    ২৩:৪০, জুলাই ২২, ২০২১

image

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও ভাগিনা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছরা এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম জানান, রাত আটটার দিকে বিদ্যুতের মেইন তার ছিড়ে আব্দুল আমিনের বাড়ির টিনে পড়লে বিকট শব্দে  তাৎক্ষণিক পুরো বাড়িতে বিদ্যুতের স্পর্শ লেগে যায়। ওই সময় বাড়িতে অবস্থান করা সাত সদস্যের মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। আহত চারজনের মধ্যে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার জানায়, বাতাসে বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা বিদ্যুৎ বন্ধ রাখি।  ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image