image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

সপ্তাহ গড়ালেও সীতাকুণ্ডে ছিনতাই মামলার আসামী লাপাত্তা

সীতাকুণ্ড প্রতিনিধি    |    ১২:৩৮, জুলাই ২৮, ২০২১

image

সীতাকুণ্ডের কুমিরায় কোরবানির পশুর হাটে গরু বিক্রি করে ১লাখ ৬০হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে কদম রসুল বাজারে ছিন্তাইকারী চক্র টাকা ও একটি মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে ব্যাবসায়ীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানায়  মামলার সাত দিন অতিবাহিত হলেও লুট হওয়া টাকা, মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ এবং অভিযুক্ত আসামিরাও এখনো ধরাছোঁয়ার বাইরে।

প্রতিনিধিকে  ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী জাহিদুর রহমান লিটন বলেন, আমি গত ২০ জুলাই  কুমিরা কোরবানির পশুর হাটে দুটি গরু বিক্রি করে বিক্রিত ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে আমার ডিসকভার মোটরসাইকেল চট্টমেট্টো-হ : ১৭২৮৮৭ তে করে বাড়ি যাওয়ার পথে কদম রসুল বাজারে ওইদিন রাত আনুমানিক দশটায় ১২/১৪জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার গেঞ্জির কলার ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলে এরপর জোরপূর্বক আমাকে অস্ত্র ধরে ১লাখ ৬০ হাজার  টাকা এবং আমার ডিসকভার মোটর সাইকেলটি নিয়ে নেয় । এঘটনায় আমরা বাঁধা দিলে আমাকে ও আমার খালাতো ভাইকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্ধারা বেধরক পিটানো হয় এবং কিল ঘুষি মেরে প্রচুর গালাগালি করতে থাকে ।

এসময় আমাদের চিৎকার শুনে স্থানীয় লোকজনদের এগিয়ে আসতে দেখে তারা আমাদেরকে উদ্দেশ্য করে বলে এঘটনায় যাতে আমরা কোনো মামলা বা বারাবারি কিংবা আইনের দ্ধারস্থ না হই । আর আর যদি এসব করি তাহলে আমাদেরকে প্রাণে মেরে ফেলা ও গুম করার হুমকি দিয়ে টাকা ও মোটর সাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। সন্ত্রাসীদের হামলায় আমার চোখ,কপাল ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ভাবে জখম হয়। এঘটনায় ভুক্তভোগী জাহিদুর রহমান লিটন সীতাকুণ্ড মডেল থানায় ৫ জনের নামে সরাসরি এবং ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। জাহিদুর রহমান লিটন কর্তৃক সীতাকুণ্ড মডেল থানায় দায়ের কৃত  মামলায় অভিযুক্ত আসামিরা হলো-  মৃত মহরম আলীর পুত্র মোঃ সালামত আলী, জামাল পাশার পুত্র আনাছ, কামাল পাশার পুত্র আকাশ উদ্দিন বাবু, মোঃ জসিম উদ্দিনর পুত্র মোহাম্মদ সাগর, সর্ব সাং ,জাহানাবাদ কদম রসুল,লালবেগ, কামাল পাশার বাড়ি, ১ নং ওয়ার্ড , ভাটিয়ারী ।  ৫ নং আসামি মোঃ সুমন, পিতা নুরুল আলম নুরু, সাং , জাহানাবাদ কদম রসুল (বেপারী বাড়ি), ১ নং ওয়ার্ড, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন।সর্ব সাং , ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে উক্ত লুটের ঘটনায় মামলার সাত দিন অতিবাহিত হওয়ার পরও এখনো কেনো ব্যাবসায়ী জাহিদুর রহমান লিটনের ছিনতাই হওয়া টাকা ও মোটর সাইকেল উদ্ধার হয়নি ,কেন আসামীদের গ্রেফতার করা হয়নি এবিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি  বলেন ,প্রাথমিক তদন্তে হামলা ও মোটর সাইকেলটি নিয়ে যাওয়ার প্রমান পেয়েছি।আসামীদের গ্রেফতার ও লুটকৃত অর্থ ও মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image