শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৫:৫৪, জুলাই ৩১, ২০২১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়ি এলাকায় খোদার মমুড়া পাহাড়ের পাদদেশে অবৈধভাবে একটি বসতঘর নির্মাণের খবর পেয়ে ঘর নির্মাণের সময় উচ্ছেদ করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ জুলাই) সকালে কালীপুর খোদার মুড়া পাহাড়ে এ অভিযান চালান বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এ বিষয়ে সহকারী কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'কালীপুরের পূর্ব পাহাড়ী এলাকার খোদার মুড়া পাহাড়ের পাদদেশে অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। এ সময় নির্মাণাধিন বাঁশ ও টিনের ঘরটি উচ্ছেদ করা হয়েছে। ঘটনাস্থলে এক বয়স্ক মহিলাকে পাওয়া গেলেও একাজের সাথে সরাসরি জড়িতদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।'
তিনি আরো বলেন, 'পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসঘর নির্মাণের সাথে কারা কারা জড়িত তাদের নাম ঠিকানা প্রদানের জন্য স্থানীয় দফাদার ও চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
Developed By Muktodhara Technology Limited