image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে এমএসের ৮ বস্তা চাল ও ৩ আটা চুরি

মিরসরাই প্রতিনিধি    |    ০১:০৫, আগস্ট ১, ২০২১

image

ছবি-প্রতীকী

ডিলারের গোডাউন থেকে ওএমএসের ৮ বস্তা চাল এবং ৩ বস্তা আটা চুরির ঘটনা ঘটেছে মিরসরাইয়ে। উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ৭ নম্বর জামালপুর ওয়ার্ডে সারেং বাড়ি এলাকায় নাদির স্টোরে এ ঘটনা ঘটে।

প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল এবং আটা ছিল। শনিবার (৩১ জুলাই) সকালে ডিলার বদরুল আলম গোডাউনে গিয়ে সার্টারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

বদরুল আলম বলেন, বৃহস্পতিবার থেকে আমার গোডাউন বন্ধ ছিল। শনিবার সকালে গোডাউনে গিয়ে দেখি সার্টারের তালা ভাঙা। গোডাউনের ভেতরে প্রবেশ করে দেখি ৮ বস্তা চাল এবং ৩ বস্তা আটা চুরি হয়ে গেছে।

চুরির ঘটনায় শনিবার থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ওএমএসের চাল চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন বদরুল আলম। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image