image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বোয়ালখালীতে ১৯ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি    |    ১২:৫৯, আগস্ট ১, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অপরাধে ১৯ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জুলাই) দিনব্যাপী বোয়ালখালীর  উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার। 

বোয়ালখালী উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বোয়ালখালী পৌরসভা এলাকার সদর, গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী,  বেঙ্গুরা, হাজীর হাট, জোটপুকুর এলাকায়  সরকারী নির্দেশনা অমান্য করা  ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ১৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার বলেন, লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে দিনব্যাপী বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ১৯টি মামলা দায়ের করে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া  অসহায় ১০টি পরিবারকে খাদ্য সহায়তা এবং মাস্ক বিতরণ করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image