শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ২০:১০, আগস্ট ১, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ নিরোদ দাশ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (৩১ আগষ্ট) দিবাগত রাত ৩ টার সময় এসআই (নিরস্ত্র) মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সূত্রের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভা ০১ নং ওয়ার্ড কৈর্বত্য পাড়া ব্রীজের উপর থেকে ১ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত,নিরোদ দাশ বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ওয়ার্ডের কৈর্বত্য পাড়া কাশি মাহনের বাড়ীর মৃত ফরিন্দ্র লাল দাশের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, গোপন সূত্রে বোয়ালখালী পৌরসভা ০১ নং ওয়ার্ডস্থ কৈর্বত্য পাড়া ব্রীজের উপর থেকে নিরোদ দাশকে ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে বোয়ালখালী থানার (১আগষ্ট) রবিবার মামলা নং-০১, , মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited