image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছে মা-বাবা

বাঁশখালী প্রতিনিধি    |    ১১:২২, আগস্ট ২, ২০২১

image

নবজাতকের ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় ডেলিভারির পরেই এক নবজাতক ছেলেকে ফেলে পালিয়েছে তার মা-বাবা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বর্তমানে ওই নবজাতক হাসপাতালের হেফাজতে আছে বলে জানিয়েছেন।

এ ঘটনায় পুরো বাঁশখালীতে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু নিঃসন্তান দম্পতি ওই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সকাল থেকেই বাচ্চাটি নেওয়ার জন্য অনেকে ভীড় জমায় হাসপাতাল এলাকায়।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসপাতালের রেজিষ্টারে নবজাতকের মাতা অর্চনা বড়ুয়া ও স্বামী সুবোধ বড়ুয়া নাম লিপিবদ্ধ করা হয়। তাদের ঠিকানা জলদী লেখা থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি। স্থানীয়রা পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় এদের বাড়ী বলে ধারণা করেন।'

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন বড়ুয়া সিটিজি সংবাদকে বলেন, 'এ বিষয়ে নবজাতকের পিতা-মাতার সঠিক সন্ধানে পুলিশ ও পৌর প্রশাসনের লোকজন অনেক অনুসন্ধান চালিয়েছে। উল্লেখিত নামে আমার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় কাউকে পাওয়া যায়নি।'

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার সিটিজি সংবাদকে বলেন, ‘আমার জানা মতে, আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেওয়া যায় না। আমরা শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image