শিরোনাম
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি | ২০:৩২, আগস্ট ২, ২০২১
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল আদর্শগ্রামের মোঃ বাবুল নামে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ১ আগস্ট রবিবার ভোররাত থেকে নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টার পর সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে বলে পারিবারিক সুত্রে জানা যায়। সে ওই এলাকার মৃত আবদুল গফুরের পুত্র।
রবিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী নৌঘাট দিয়ে একই এলাকার নুর মোহাম্মদ ওরফে শু-নুম্মত এর মালিকানাধীন ডিংঙ্গী নৌকা দিয়ে সাগরে ৬ মাঝিমাল্লাসহ মৎস্য শিকার করতে গেলে ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবিয়ে গেলে ৫ জেলে সাঁতরিয়ে উপকূলে আসলেও হতভাগা মোঃ বাবুল (২৭) নিখোঁজ হয়।
এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন বাহার ছড়া সাগর উপকুলে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করে স্বজনরা।
বাবুলের ভাই মোঃ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited