শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২১:০৮, আগস্ট ২, ২০২১
মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ আসামি হলো মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের প্রসন্ন কুমার ভৌমিকের ছেলে সাজাপ্রাপ্ত আসামি বিষু ভৌমিক (৫৫), মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের কবির আহমদের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মামুন, খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের গোলামুর রহমানের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিন, পুলিশের তালিকাভুক্ত আসামি পূর্ব খৈয়াছরা গ্রামের নূর আহম্মদের ছেলে আবু তাহের ও সীতাকুণ্ড উপজেলার বগাচতর এলাকার আবুল বশরের ছেলে আলতাফ হোসেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited