image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়িতে ১৯শ ৫০পিস ইয়াবাসহ মাদক গ্রেপ্তার-১

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৭:৪১, আগস্ট ৩, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ আগষ্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার সদরের পুরাতন বাস স্টেশন এলাকার নাইক্ষ্যছংড়ি-রামু সড়কের পুলিশ চেকপোষ্টে টহলরত পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি গাড়ী তল্লাশী করে ১৯শত ৫০ পিস ইয়াবাসহ রশিদ আহমদ (৩৭) নামের এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। 

আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদের পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মনছুর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। 

থানা সূত্রে জানা যায়, পুলিশ চেকপোষ্টে টহলরত অবস্থায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ইনচার্জ আলমগীর হোসেনের তত্ত¡াবধানে এবং সার্বিক দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এএসআই খাদেমুল ইসলাম, এএসআই ফুলমিয়া প্রমাণিক, কনস্টেবল জহিরুল ইসলাম, জাহেদুর রহমান এর পুলিশের একটি টিম উপজেলার পুরাতন স্টেশনে জনৈক ইব্রাহিমের চা স্টলের সামনে রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কের উপর সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৯শ ৫০পিস ইয়াবাসহ রশিদ আহাম্মদ নামের মাদক কারবারিকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা হবে বলে জানায় পুলিশ ।

আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image