image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানেও বিস্তৃত দর্জি মনিরের ভূইঁফোড় সংগঠনের শেকড়

রাউজান প্রতিনিধি    |    ১৮:০৫, আগস্ট ৩, ২০২১

image

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক আটক জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দর্জি মনিরের শিকড় ছড়িয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা পর্যন্ত। রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  স্থান করে নেন কথিত ওই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে।

দর্জি মনির আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাউজানের গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তোলা কয়েজটি ছবি। ছবিতে দেখা যায় দর্জি  মনিরের সঙ্গে তার সখ্য। এছাড়া সভা-  সমাবেশসহ বিভিন্নস্থানে তোলা কয়েকটি অন্তরঙ্গ ছবিতে দেখা যায় দর্জি মনিরের সঙ্গে গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার।

এসব ছবি নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে মূল দলের দায়িত্ববান নেতা কেন ভূইঁফোড় সংগঠনের পদ নিয়ে রাজনীতি করছেন।

জানা গেছে, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার।

জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন প্রসঙ্গে জানতে চাইলে নুরুল আবছার জানান, তিনি আগে ছিলেন এখন এই পদে নেই। তিনি বলেন, আমার অনুপস্থিতিতে আমাকে এই সহ-সংগঠনিক পদ দিয়েছিলেন। তার বন্ধু মতিনের মাধ্যমে দর্জি মনিরের সঙ্গে যোগাযোগ। একবার ঢাকায় গিয়ে তার সঙ্গে একটি হোটেলে ছবি তোলার কথা স্বীকার করেন এই ইউপি চেয়ারম্যান।

এদিকে রাউজানের সবর্ত্র ইউপি চেয়ারম্যান নুরুল আবছারকে নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ কেউ ধারণা করছেন দর্জি মনিরের এই সহযোগীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারেন। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image