শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৮:৩১, আগস্ট ৩, ২০২১
চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২ টায় পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা ইউছুফ জানের বাড়ি থেকে গাঁজা উদ্ধার এবং বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামির নাম মো. আব্দুর রাজ্জাক (৪৬)। সে ফটিকছড়ির পশ্চিম ভুজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আছরের ডাবা বাড়ির মৃত ছাবিদুল হকের পুত্র। তবে সে পরিবার নিয়ে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা ইউছুফ জানের বাড়ির ভানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় থাকেন।
রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে মাদক বিক্রেতা আব্দুর রাজ্জাকের ঘরে অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা (৪০ পুড়িয়া/পুটলা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited