শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ২১:০০, আগস্ট ৬, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ-টলির সংঘর্ষে টলি চালক জাফর আহমদ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সকাল ১১ টায় বাঁশখালী প্রধান সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণে টলির সাথে পিক আপ'র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জাফর আহমদ উপজেলার শিলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাপলা পাড়া এলাকার হাকিম আলী ফকিরের পুত্র বলে জানা যায়।
শিলকূপ ইউপির সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, 'সকালে টলি নিয়ে জলদী থেকে ফেরার পথে ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণে প্রধান সড়কে দক্ষিণ দিক থেকে দ্রত গতিতে আসা বেপরোয়া পিকআপটি টলিকে ধাক্কা দিলে টলি চালক জাফর আহমদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক প্রেরণ করেন।'
চমেক থেকে নিহতের প্রতিবেশী রবিউল আলম জানান, 'সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জাফর আহমদ আজ দেড়টায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু ঘটে।'
দিন মজুর জাফর আহমদের ২ ছেলে ও ১ কন্যাশিশু রয়েছে।
Developed By Muktodhara Technology Limited