শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ২১:০৭, আগস্ট ৬, ২০২১
সীতাকুন্ডে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক গাছ কেটে জায়গা দখলের চেষ্টার সংবাদটি মামলা সূত্রে বুধবার দৈনিক মানবজমিন ও দৈনিক জবাবদিহি পত্রিকায় প্রকাশিত হলো সংবাদটি এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এর পর থেকে দৈনিক মানবজমিন পত্রিকার সীতাকুন্ড প্রতিনিধি ও সীতাকুন্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুককে ফেসবুকে মানহানিকর কমেন্ট করতে থাকে অভিযুক্ত ১নং সৈয়দপুর ইউনিয়নের বাঁকখালী গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান জনি (২৯) ।
তিনি সাংবাদিক আবদুল্লাহ আল ফারুককে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেন।
এঘটনা সীতাকুন্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক বাদী হয়ে সীতাকুন্ড থানায় বৃহস্পতিবার একটি জিডি দায়ের করেছেন (জিডি নং২৩১)।
সীতাকুন্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুককে হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
Developed By Muktodhara Technology Limited