image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় মাদকসেবীর হামলায় মাছ ব্যবসায়ী আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:৩২, আগস্ট ৬, ২০২১

image

উখিয়ায় মাদকসেবীদের হামলায় মোঃআলমগীর নামে এক মাছ ব্যবসায়ীকে লোহার রড দিয়ে হামলা করে গুরুতর জখম করেছে চিহ্নিত মাদকসেবীরা । 

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছ বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মাছ ব্যবসায়ী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ফরিদ আলমের ছেলে ও উখিয়া মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। 

স্থানীয় এলাকাবাসীরা জানান, কফিল উদ্দিন আনু এলাকার চিহ্নিত মাদকসেবী। তার বাড়ি মাছ বাজারের পাশে হওয়ায় নিয়মিত মাদকসেবন করে।ঘটনার দিন রাত দেড়টার দিকে মাদকসেবী কফিল উদ্দিন আনু মদ খেয়ে বাজারে মাতলামি করছিল।এসময় মাছ ব্যবসায়ী মোঃ আলমগীর ব্যবসার হিসাব করে বাড়ি ফেরার পথে মাদকসেবী আনু পথ আটকিয়ে বাজারে মাছ ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে,না দিলে ব্যবসা করতে দেবেনা মর্মে হুমকি দেয়। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শার্টের কলার চেপে ধরে।এক পর্যায়ে দুই জনের মাঝে ধস্তাধস্তি হলে মাদকসেবী পরিবারের সদস্যদের মধ্যে সাংবাদিক নামধারী মঈনুদ্দিন শাহীন বাড়ি থেকে বের হয়ে লাঠিসোটা, লোহার রড নিয়ে ব্যবসায়ী আলমগীরের উপর হামলা চালায়। এসময় আলমগীরের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই তার কাছে ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে বাড়ির লোকজন, স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে আহত আলমগীর বাদী হয়ে মাদকসেবী কফিল উদ্দিন আনুকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image