image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে মানুষের কঙ্কাল উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি    |    ২২:৩৭, আগস্ট ৬, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সূচিয়া এলাকার বিল থেকে মানব দেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) বিকালে ছড়ানো ছিটানো অবস্থায় থাকা মানব দেহের হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান দৈনিক জানান, "শুক্রবার বিকালে বরকল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুচিয়া বিলে মাছ ধরার জন্য এলাকার কিছু লোকজন বিলের কচুরিপানা পরিষ্কার করতে থাকে।

এ সময় মৃতদেহের ছড়ানো ছিটানো হাড় ও মাথার খুলি দেখতে পেয়ে খবর দেয়। সরজমিনে পরিদর্শন করে চন্দনাইশ থানাকে বিষয়টি জানালে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব জব্দ করে থানায় নিয়ে যায়।"

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বরকল ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ছড়ানো ছিটানো অবস্থায় মানব দেহের হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।"

ডিএনএ টেস্টের পর প্রকৃত পরিচয় নির্ধারণ করা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image