শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫১, আগস্ট ৯, ২০২১
কাভার্ডভ্যান চালক-হেলপারের যৌথ ইয়াবা কারবারে হানা দিয়ে ২১হাজার ৭পিস ইয়াবাসহ দুজনকেই গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ডবলমুরিং থানা পুলিশ।
রবিবার (৮ আগস্ট) অভিযান চালিয়ে নগরীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুজন হলো কাভার্ড ভ্যান চালক মোঃ রমজান আলী (২১) ও হেলপার মোঃ রমজান আলী (৩৯)।
কাভার্ডভ্যান চালনার পাশাপাশি তারা দীর্ঘদিন ধরেই ইয়াবা সংগ্রহ ও ডেলিভারী কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, ' রোববার রাত ১০ টার দিকে কদমতলী মোড় ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার। জিজ্ঞাসাবাদ করলে তাদের কথা অসংলগ্ন মনে হয়। তখন তাদের সাথে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ২১হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।'
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দুই রমজানের একজন চালক ও অপরজন হেলপার। তারা আন্তঃজেলা কাভার্ডভ্যান চালক হলেও মূলত ইয়াবা কারবারের সাথে সরাসরি যুক্ত। তারা মোঃ শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল। চট্টগ্রামের কথিত এক 'দুলাভাই'র কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে। এর আগেও তারা একাধিকবার একই কায়দায় ইয়াবা সংগ্রহ করে। ইয়াবার একটি চালান গন্তব্যে পৌঁছে দিয়ে তারা ২০ হাজার টাকা পান।
এই ঘটনায় এই দুই রমজান, পলাতক শাহজাহান ও কথিত দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited