image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পরিচয়ে শিক্ষক, নামে দুলাভাই, জড়িত ইয়াবা কারবারে : অবশেষে ঠিকানা হলো কারাগারে

নিজস্ব প্রতিবেদক    |    ১৫:৪৮, আগস্ট ১১, ২০২১

image

পরিচয়ে শিক্ষক, নামে দুলাভাই, কামে ইয়াবাকারবারী মোঃ জয়নাল আবেদীন(৪২) নামে সেই ইয়াবা সম্রাট পুলিশের হাতে অবশেষে গ্রেপ্তার হয়েছেন। 

মঙ্গলবার (১০ আগটস্ট) দিবাগত রাতে  নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে ইয়াবা সম্রাট জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় তার আরও দুই সহযোগীকে। 

গ্রেপ্তার হওয়া মোঃ জয়নাল আবেদীন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিত।কিন্তু শিক্ষক পরিচিতির আড়ালে মূলত সে ইয়াবা কারবারের সাথে সরাসরি সম্পৃক্ত।এ অন্ধকার জগতে তার আসল নাম কেউ জানতো না, সবাই তাকে দুলাভাই নামেই ডাকত।বেশিরভাগ গ্রাহকের সাথে তার দেখাও হতোনা, কেবল মোবাইল নাম্বারেই যোগাযোগ হতো।

গ্রেফতার হওয়া জয়নাল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার জুলহারপাড়া গ্রামের মোঃ সিদ্দিক আহমেদের ছেলে। অপর দুজন হলেন তার শ্যালক মোঃ মোবারক হোসেন (২৭) ও মোঃ রেজাউল করিম দিদার (৩১)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দেওয়ানহাট মোড়ের মুম্বাই সুইটস দোকানের সামনে থেকে জয়নাল আবেদীন প্রকাশ দুলাভাইকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তার দুই সহযোগী এবং ২১হাজার ৭পিস ইয়াবা ও সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়। '

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জয়নাল আবেদীন ইয়াবা জগতের বড় সাম্রাজ্য নিয়ন্ত্রন করলেও সে ছিল ধরা ছোঁয়ার বাইরে। কারণ একদিকে তাকে এলাকায় চিনতো শিক্ষক হিসেবে অপরদিকে দুলাভাই নাম তাকে এ জগতে রেখেছে আরো অন্ধকারে।

তিনি বলেন, এ দুলাভাই একটা মোবাইল নাম্বার একবার ব্যবহার করতেন। ইয়াবা ডেলিভারীর পর আগের নাম্বার পাল্টে ফেলতেন। দুইদিন আগে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ চালক-হেলপারকে গ্রেফতারের পর উঠে আসে এই দুলাভাইয়ের নাম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দেওয়ানহাট মোড়ে ১,৭০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ বোস্তামি থানাধীন হাজীরপূল  এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে তার বাসার আলনার নীচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ২০ হাজার ইয়াবা। গ্রেফতার করা হয় তার দুই সহযোগী মোঃ মোবারক হোসেন ও মোঃ রেজাউল করিম দিদারকে।

এলাকায় তিনি স্কুল শিক্ষক হিসেবে পরিচিত। তিনি কুরুসকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু এর আগেও একবার ইয়াবাসহ গ্রেফতার হন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image