image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে চায়না নাগরিক নিখোঁজ

বাঁশখালী প্রতিনিধি    |    ২৩:৪৭, আগস্ট ১১, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে জি কিন কুংওয়েন (৪৮) নামে এক চীনা শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

চীনা শ্রমিক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন গন্ডামারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লিটন।

জানা যায়, তিনি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকা মাউমিং কোম্পানির অধীনে উপ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সিপিপি’র শ্রমিক।

গন্ডমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লিটন বলেন সিটিজি সংবাদকে বলেন, 'বুধবার সকালে ওই চিনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এর পর তাকে আর কেউ বিদ্যুৎকেন্দ্রে দেখেনি বলে জানান। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি আমাদের জানানো হয়। আমরাও তার খোঁজ করছি।’

এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ সিটিজি সংবাদকে মুঠোফোনে বলেন, ‘প্লান্টে কাজ করা একজন চীনা নাগরিক দুপুর থেকে নিঁখোজ হয়। বিষয়টি আমাকে অন্য শ্রমিকরা জানিয়েছে। অনেক খুঁজে তাকে না পাওয়াতে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। তাকে খোঁজা হচ্ছে। এ বিষয়ে বাঁশখালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করেছি।'

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. সফিউল কবীর সিটিজি সংবাদকে জানান, 'বিদ্যুৎকেন্দ্রে জি কিন কুংওয়েন নামে এক চীনা শ্রমিক নিখোঁজ হওয়ার এই ঘটনায় বাঁশখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image