শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৬:৩৭, আগস্ট ১২, ২০২১
চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষনের অভিযোগে করা মামলায় মো. ইসমাঈল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে বুধবার রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো. আব্বাসের ছেলে।
রাউজান থানা সূত্র মতে, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে জেরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক করেছিল। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘরেও পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়ে জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমন ও ইমনের পরিবার। টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়।
পরে এই ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেণ, ‘ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।’
উল্লেখ্য, ধর্ষক ইমন চ্যানেল কর্ণফুলী নামে একটি অনলাইন টিভির রাউজান প্রতিনিধি। বিভিন্ন সময় সে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দেখা যেত।
Developed By Muktodhara Technology Limited