শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৭:০৩, আগস্ট ১২, ২০২১
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় বনকর্মী ও বিজিবির যৌথ অভিযান চালিয়ে অবৈধ বালিবাহী মিনিট্রাক আটক করেছে।
১১ আগস্ট বিকাল সাড়ে ৪টায় থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় যৌথ অভিযানটি চালানো হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ স্যারের নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মী ও বিজিবি’র সদস্যদের যৌথ অভিযানে অবৈধ বালিবাহী একটি মিনিট্রাক আটক করতে সক্ষম হয় এবং মামলা দায়েরের কার্যক্রম পক্রিয়াধীন।
Developed By Muktodhara Technology Limited