শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ২৩:২০, আগস্ট ১৫, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীতে নুর মোহাম্মদ (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (১৪ আগষ্ট) রাত ১০ টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, সাব ইনেস রিয়াউল জব্বার।
নিহত নুর মোহাম্মদ বোয়ালখালী পৌরভার ২নং ওয়ার্ড উত্তর গোমদন্ডীর আব্বাস আলী চৌকিদারের বাড়ীর হামিদুল হকের পুত্র ।সে বোয়ালখালী উপজেলার শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ।
নুর মোহাম্মদের বড় ভাই মীর হোসেন জানান, চাকরি থেকে আসার পর নুর মোহাম্মদকে না দেখে অনেক খোজাঁখুজি করি,পরে তার রুমে পাশে গিয়ে দেখি দরজা বন্ধ এবং ভিতর থেকে আটকানো ।
অনেকক্ষণ ডাকাডাকির পরও তার কোন সাড়া না পাওয়ায় রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নুর মোহাম্মদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করে ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান,লাশটি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited