image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

বাঁশখালী প্রতিনিধি    |    ২৩:৩৮, আগস্ট ১৫, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও বৈলছড়ি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৪ আগস্ট) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২টি ওয়ানশুটারগান, ২টি থ্রী কোয়ার্টারগান এবং ৫রাউন্ড গুলি উদ্ধারসহ ৩জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন খবরে রাত সাড়ে ৪টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মোঃ মহিউদ্দিন (৪৬), মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া (৫৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী মো. মহি উদ্দিন উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম সরল পেয়াজ্জন বিবি বাড়ীর মৃত হাজী আলী আহাম্মদের ছেলে, অপর আসামী মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডেবা পাড়ার মৃত আলী আহাম্মদের ছেলে।

এ সময় ধৃত আসামীদ্বয় থেক লুঙ্গির কোচ হতে ১টি থ্রী কোয়ার্টারগান উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া এর বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে।

অপর দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ উপজেলার চাম্বল ইউনিয়নের খলিফা পাড়া, মশা মার্কেটের রাস্তার পূর্ব পাশে মায়ের দোয়া নামক ফার্মেসীর ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে খবরে রাত ৭টা ২০ মিনিটে অভিযান পরিচালনাকালে মোঃ শহিদুল ইসলাম প্রকাশ তোতা (৩০) নামে এক আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৭।

গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব চাম্বল খলিফা পাড়া দেলোয়ারের বাড়ীর মৃত এস এম দেলোয়ার হোসেনের ছেলে।

এসময় ধৃত আসামী শহিদুল ইসলাম থেকে ফার্মেসীর ভিতরে হার্ডবোর্ডের তৈরি সিলিং এর উপরে কাপড়ে মোড়ানো অবস্থায় ২টি ওয়ানশুটারগান, ১টি থ্রী কোয়ার্টারগান এবং ৫ রাউন্ডগুলি উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। 

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর জানান, 'র‌্যাব-৭, চট্টগ্রাম গ্রেফতারকৃত আসামীদের বাঁশখালী থানায় হস্তান্তর করেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image