image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি    |    ১৭:৩৭, আগস্ট ২১, ২০২১

image

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোমিন শাহ মাজার এলাকায় আব্দুল্লাহ আল মামুন (২৭) নামের এক ব্যবসায়ীর  লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১শে আগস্ট) সকাল ৯টার দিকে মরা ছড়ার পুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন মিস্ত্রির পুত্র। পেশায় নারকেল ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, হযরত মোমিন শাহ্ (রঃ) এর মাজার এলাকায় রাস্তা দিয়ে চলাচল করার সময় মরা ছড়ার ব্রীজের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরী করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় লাশের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে রেখে যায়।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা। 

হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image