শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ২৩:৩৪, আগস্ট ২৩, ২০২১
বাণিজ্যিক নগরীর চট্টগ্রামের প্রাণকেন্দ্র তথা বাণিজ্যিক এলাকায় অবস্থিত আধুনিক শপিং কমপ্লেক্স আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের(২০২১-২৩) জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আজিজুল হক নসু সভাপতি ও মো: ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নেতৃৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হক মাহামুদ, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো:শাহজাহান, অর্থ সম্পাদক মো: আমিন শরীফ, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এরশাদুল হক শহীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিন্টু ধর, ধর্ম ও আইন সম্পাদক মাহাফুজুল ইসলাম।
এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে এবং মার্কেটের ব্যবসার প্রসার ঘটাতে সকলের সহযোগিতায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামীতে উক্ত মার্কেটের ইমেজ ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Developed By Muktodhara Technology Limited