image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সীতাকুণ্ডে সোনার বাংলা ট্রেনের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ

সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৮:৫৭, আগস্ট ৩০, ২০২১

image

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মালবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে পিকআপের চালক নেমে পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান।

সোমবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার সময় চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ইয়াকুব নগর এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

চট্রগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়া একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পিকআপ ভ্যান। পিকঅপ ভ্যানটি রেললাইনে উঠেপড়ার পর স্লিপারে আটকে যায়। অনেক চেষ্টা করে লাইন পার হতে না পেরে ট্রেন কাছাকাছি এসে পড়ায় চালক নেমে পড়ে প্রাণে বেঁচে যান।

তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সীতাকুণ্ডের ইয়াকুব নগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পিকআপটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।এতে প্রায় দুঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image