image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক    |    ১৮:১৮, সেপ্টেম্বর ১, ২০২১

image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিল্পব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালী, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে র‌্যালী, শ্রদ্ধাঞ্জলি পরবর্তী এক আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে তৎকালিক মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে পাকিস্তানি সেনা অফিসার কর্নেল জানজুয়াকে হত্যা করে উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন।

তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে শত্রুমুক্ত করেছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। এটাই ইতিহাস। আমরা চ্যালেঞ্জ করছি, যদি এর বাইরে অন্য কোন ইতিহাস থাকে তাহলে দালিলিক প্রমান দিন।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারই জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছে। কিন্তু বর্তমান সরকার সে ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছেন। আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন অপবাদের বুলি ছুড়ছেন। কারন জিয়া পরিবারের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়। তাই তারা বিএনপি ও বিএনপি’র নেতাদের নামে কুৎসা রটিয়ে জনবিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। দেশের মানুষ এখন তাদের এসব মিথ্যা ভিত্তিহীন কথা বিশ্বাস করে না। দেশবাসী জানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজই হচ্ছে বিএনপির নামে কুৎসা রটানো।

তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা এখন দ্বিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তারা এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়ার ধৃষ্টতাসহ নতুন করে তার লাশ, মাজার এমনকি মহান মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর ও ঘৃণ্য মিথ্যাচার শুরু করেছে। মনে হচ্ছে শহীদ জিয়ার লাশ নিয়ে আওয়ামী মন্ত্রী-নেতাদের মধ্যে রুচিহীন বক্তব্য প্রদানের প্রতিযোগিতা শুরু হয়েছে।  শহীদ জিয়াকে নিয়ে আওয়ামী মিথ্যাচার নষ্ট রাজনীতির উপাদান মাত্র। এসব বক্তব্য থেকে জনগণের নিকট পরিস্কার হয়ে গেছে যে, সরকারের পায়ের নীচের সর্বশেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই। আওয়ামী লীগের মন্ত্রীদের বক্তব্য গোটা জাতিকে বিস্ময়ে হতবাক হয়েছে। জনগণের হাসির খোরাক হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এস. কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, আর.ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আবদুল কাদের জসিম, নগর বিএনপির নেতা সালাউদ্দীন কায়সার লাভু, মো. ইদ্রিস আলী, আবু মুছা, আরিফ মেহেদী, ইউসুফ সিকদার, জাকির হোসেন, মো. মহসিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, এস এম মফিজ উল্লাহ, আলাউদ্দিন আলী নুর, জাহিদ মাষ্টার, জমির আহমেদ, কাজী শামসুল আলম, মঞ্জুর আলম মন্জু, মো. আসলাম, হুমায়ুন কবির সোহেল, রফিক চৌধুরী, মো. বেলাল, ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, এম. এ হালিম বাবলু, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান ওসমান, মনজুর কাদের, হাজী মো. জাহেদ, মো. হাসান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন সাহেদ, সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ  প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image