image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

সন্দ্বীপে মাওলানা আহমেদ বশির স্মরণে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৮:৫৮, সেপ্টেম্বর ২৫, ২০২১

image

সন্দ্বীপের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে সংসদের সাবেক উপদেষ্টা, স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মরহুম মাওলানা আহমেদ বশিরের রুহের মাগফেরাত কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংসদের সহ সভাপতি মাস্টার মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি বৃত্তি কমিটির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার হুমায়ুন কবির। 

মরহুমের জীবন ও কর্মের আলোকপাত করে বক্তব্য রাখেন ডাক্তার মোজাম্মেল হোসেন, মরহুমদের রড় ছেলে মোঃ এখলাছুর রহমান, মাস্টার আবদুর রহমান রিপন প্রমূখ।

বক্তারা মরহুমের জীবন থেকে শিক্ষা নিয়ে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশ ও দশের সেবা করার আহবান জানান। 

মাস্টার নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমের ৩য় সন্তান হাফেজ ডাক্তার মোঃ মাহামুদুর রহমান। 

পরিশেষে তবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image