image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

টেকনাফে অস্ত্র গুলি ও ইয়াবাসহ আটক-৩

কক্সবাজার ব্যুরো    |    ১৮:৪২, সেপ্টেম্বর ২৭, ২০২১

image

কক্সবাজার জেলার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) বিশেষ জোনের অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭টি তাজা কার্তুজ,৩৭ হাজার টাকা, ৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নের্তৃত্বে অধিদপ্তরের ১৬ জন সদস্য ও র‍্যাব-১৫ সিপিসি টেকনাফের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), একই এলাকার নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্কুল খালেদা খানম (৩৮)।

ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ১ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় একাধিক অভিযান চালানো হয়। ডিএনসি ও র‍্যাবের যৌথ কমান্ডে চালানো অভিযানে অস্ত্র, ইয়াবা, গুলি, নগদ টাকা, তিনটি মোবাইলসেট সহ তিনজনকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image