image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

লোহাগাড়ায় পুকুরে মিলল ছাত্রের অর্ধ গলিত লাশ

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৯:১৪, অক্টোবর ১১, ২০২১

image

নিহত জনি চন্দ্র দাশ (ফাইল ছবি)

লোহাগাড়ায় জনি চন্দ্র দাশ (১৮) নামে অর্ধ গলিত এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বড়হাতিয়া ভবানীপুর ধুপি পাড়ার সুনীল চন্দ্র দাশের পুত্র ও মধ্যম বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ২০২১ইং এ এসএসসি পরীক্ষার্থী।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়হাতিয়ার কুসাঙ্গের পাড়া মহাবোধী বৌদ্ধ বিহার সংলগ্ন পুকুরে তার লাশ পাওয়া যায়। 

স্থানীয় ও তার স্বজনদের সূত্রে জানা যায়, নিহত জনি দাশ মধ্যম বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ২০২১ইং এ এসএসসি পরীক্ষার্থী ও পাশাপাশি ছোট ভাই অভি চন্দ্র দাশসহ  মনুফকির হাট বাজারে লন্ড্রীর দোকান করত। গত শনিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে তার মোবাইলে এক বন্ধুর কল আসলে দ্রুত দোকান থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। পরে স্থানীয় শিমুল বড়ুয়া বড়হাতিয়ার কুসাঙ্গের পাড়া মন্দির সংলগ্ন পুকুরে লাশ দেখে বাড়িতে খবর দেয়। লাশ সনাক্ত করে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত জনির বাবা সুনীল চন্দ্র দাশ জানান, গত শনিবার রাতে আমার ছেলেকে জনৈক বন্ধু কল দিয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ। 
বন্ধুর সাথে বেড়াতে গিয়েছে মনে করে কোথাও খোঁজাখুঁজি করিনি। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চান।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ  জানান, খবর পেয়ে বৌদ্ধ বিহারের পাশের পুকুর থেকে জনির লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image