image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

পটিয়ায় আওয়ামীলীগ নেতাকে মারধর, আরেক আওয়ামীলীগ নেতা ইন্দ্রজিত গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি    |    ০০:৩০, মে ১৫, ২০২২

image

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নগরের আসকারদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ইন্দ্রজিতকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার কৃত ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে আদালতে পাঠানো হয়েছে।

গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে মাথায় আঘাত এবং হাত ভেঙে যায় তার।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিও।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image