image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাজীব রাহুলের গল্পগ্রন্থ “প্রেত চোখের মানুষ“ আসছে বইমেলায়

প্রতিবেদক    |    ০০:০৫, জানুয়ারী ৫, ২০২০

image

অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে  রাজীব রাহুলের গল্পগ্রন্থ " প্রেত চোখের মানুষ"। 

বইটিতে মোট নয়টি গল্প রয়েছে। প্রথম গল্প  'বাসমতীদের কথা, ২য় গল্প প্রেত চোখের মানুষ, ৩য় গল্প কণ্টকিত আধাঁরের হাতছানি, ৪র্থ গল্প মেয়েটির শিরায় ডোমের রক্ত, ৫ম তারেক মুন্সি সমাচার, ৬ষ্ঠ গল্প উঠোনে কার ছায়া, ৭ম গল্প নিশানাকার, ৮ম গল্প ঈশ্বর যেখানে লুট হয়ে যায়।

গল্পগুলোর বিষয়ে লেখক রাজীব রাহুল বলেন " নয়টি গল্প সমসাময়িক বিষয় নিয়ে লেখা। গল্পে কর্পোরেট দাপটে বদলে যাওয়া মানুষের কষ্ট ও মননের কথা, মুক্তিযুদ্ধ পরবর্তী ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব, সংখ্যালুঘু সমাজের কষ্ট ও হাহাকারের কথা, রাজনীতির পটপরিবর্তনের গল্প, দুর্নীতি ও অবক্ষয়ের গল্প উঠে এসেছে।  আশা করছি পাঠকের মননে গল্পগুলো রেখাপাত করতে সক্ষম হবে"।

রাজীব রাহুল চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষে সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। দীর্ঘ সময় ধরে তিনি লেখালেখি করলেও " প্রেত চোখের মানুষ " তার প্রথম গ্রন্থ। তাছাড়া কথাসাহিত্যের কাগজ ' কথাস্বর' তিনি সম্পাদনা করেন।

চন্দ্রবিন্দু থেকে প্রকাশিত হতে যাওয়া এ গল্পগ্রন্থের প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৮, ফেব্রুয়ারী ১৭, ২০২১

অনেক বিজয়ও পরাজয়ের গ্লানি বহন করে


Los Angeles

০০:৪২, ফেব্রুয়ারী ১৪, ২০২১

ভালোবাসা  প্রতিক্ষণ; কেন ভ্যালেনটাইনস ডে উদযাপন !!!


Los Angeles

১৭:১৮, ডিসেম্বর ২৬, ২০২০

‘কোথাও কেউ নেই‘ নাটকের বদি আর দুনিয়াতেই নেই 


Los Angeles

১৮:০১, ডিসেম্বর ১২, ২০২০

বাঙালীর বিজয়


Los Angeles

১৩:১৮, নভেম্বর ১, ২০২০

মরু দুলালের আগমনী


Los Angeles

১৬:৫৫, অক্টোবর ১৯, ২০২০

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে


image
image