image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

প্রধানমন্ত্রীর ইচ্ছায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় ইমপালস হাসপাতাল

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৬:০৭, মে ৮, ২০২০

image

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহ ও উদারতায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার লক্ষ্যে রাজধানীর ইমপালস্ হাসপাতাল প্রাইভেট লিঃ বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে। 

প্রধানমন্ত্রীর আগ্রহ ও সদিচ্ছা এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্পতম সময়ের মধ্যে এই আয়োজন সম্ভব হয়েছে। এছাড়া, হাসপাতালটি স্বল্পতম সময়ে বন্দোবস্থ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর প্রত্যক্ষ সদয় সমর্থনসহ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এর সবিশেষ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শীঘ্রই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান করা শুরু হবে।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সুচিকিৎসার জন্য  পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদেরকে এ বিষয়ে সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ। বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ড. বেনজীর আহমেদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image